© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোল বন্দর দিয়ে ২ দিন ভারতের সঙ্গে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

শেয়ার করুন:
বেনাপোল বন্দর দিয়ে ২ দিন ভারতের সঙ্গে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের সাথে ভারতের দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আমদানি, রফতানি পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে হয়ে থাকে। একদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও পাইকারি বাজারে এর প্রভাব পড়ে। 

বর্তমানে দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অবস্থান করছে। বন্দরের কার্যক্রম শুরু হলে এসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে ও পণ্য চালান খালাস করা হবে।

এসএস/এসএন

মন্তব্য করুন